#চিঠি- ১
শর্মি,
সময় আমার অনেক আছে।মুহূর্তগুলো আমি যুগের হিসাবে মেপেছি।স্বপ্ন-ধারণা-বিশ্বাস খুব তীব্র হয়, জানিস?
হটাৎ করে অসম্ভবের সামনাসামনি হতে ভয় পাই না,বিশ্বাস কর।কিন্তু বুকের বাঁ-দিকটা খাঁমচে ধরে,নিঃশ্বাস টা আটকে-আটকে আসে।
সব সম্পর্কে নিঃশ্বাস থাকে না,সব ভালোবাসায় চোখ থাকে না,সব প্রেমে খোঁজ থাকে না...
আকাশটা ছোটো হয়ে আসছে।নীল রংটা ফুরিয়ে এলো বলে!সেই ষাট বছর বয়স-পাশাপাশি দুটো চেয়ার-তুই পড়ছিস-'আমি তোমাকে এমন ভাবে চাই'...
আমাদের আর একসাথে বেঁচে থাকা হোলো না,শর্মি...ভালোরাখা আর maturity -এর মধ্যে ফারাক কয়েক যোজন।প্রথমটাতে,চোখ বুজে একসাথে কয়েক জন্ম হেঁটে যাওয়া আছে,আর দ্বিতীয়টিতে একবুক ঠাসা দীর্ঘশ্বাস!
Comments
Post a Comment