#চিঠি_৩

শর্মি,

কিছু কিছু দিন সকাল হয়েও হয়না।একটা মনখারাপি হাওয়া, ঢেকে রাখে চারিদিক।আমি একলা বসে থাকি।

প্রতিটি নিস্তব্ধতারও একটা আওয়াজ থাকে।প্রতিটা প্রত্যাখ্যানেরও একটা নিজস্ব আড়াল থাকে।

আজও জ্বর এসেছে-ভালোবেসে নিঙড়ে নিচ্ছে আমায় প্রতিদিন।তোর মুখোমুখি বসে অনেক কিছু বলতে চাই,বলার আছে তো!

তোকে তোর মতো থাকতে দিতে পারি না।একা একা তোকে ভেঙে যেতে দেখলে,ভিতরটা গুঁড়িয়ে যায়,শর্মি।

ওই গুমোট হাওয়া কে আমার ঠিকানা দে।আমি চারপাশে মেঘ জমিয়ে রাখি।তোর নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে শর্মি?আমারও এদিকে কাশির দমক বেড়েছে।

রাত আরো ঘন হয়ে উঠছে।ঝিঁঝি পোকারাও আজ চুপচাপ আছে।আমার যাপনে তুই কতটা আছিস,মাপতে গেলেই আমি সমুদ্র খুঁজে পাই।

দূর থেকে একটা গান ভেসে আসছে-"যদি জানতেম......."

Comments

Popular posts from this blog

চিঠি _ ৪

#চিঠি - ২