Posts

🍁 #চিঠি_১০🍁

🌿 শর্মি, আজ আর কোনো কাব্য করবো না।ছন্দের ডানা ভেঙে গেছে।শব্দেরা সব ক্ষত-বিক্ষত।আজ নিজেকে পাল্টে নেওয়ার দিন।আজ নিজেকে উজাড় করে দেব।গত তিন মাসে নিজের অনেক খারাপ স্বভাব,যত্ন করে পাল্টে ফেলেছি।উড়িয়ে দিয়েছি ধুলো।কিন্তু ভুল করেও নিজেকে ঠিক প্রমাণ করার এক জঘন্য চেষ্টা চালিয়েছি রোজ। আজ নিজেকে নিঙরে তোমার সামনে শধু বলতে চাই,আমি বদলে নিয়েছি।ওই মুহূর্তেই বদলেছি।ওই মুহূর্তেই পাল্টেছি।ওই মুহূর্তেই নিজের দু'গালে সপাটে চড় মেরে নিজেকে জাগিয়েছি।সবকিছু শুধরে নেওয়ার পর,এটুকুই বাকি ছিলো বোধহয়। আসলে আমি একটা আলোয় বাঁচি।একটা আলোয় গান গাই,ভালোবাসি।একটা আলোতে হাসি।সেই আলোকেই আড়াল করে চিৎকার করে কাঁদি।একটা ছোঁয়া আগলে রাখে,একটা আওয়াজ বাঁচিয়ে রাখে।একটা স্বপ্ন এগিয়ে রাখে।একটা হাসি জাগিয়ে রাখে।একটা হাত আঁকড়ে রাখে।আর একটা মন ভালোবাসে।আর এই সবকিছু একসাথে রোজ রাতে 'তুমি' হয়ে ওঠো।খুব জ্বরের ঘোরে আমি যখন ভুল বকি,আমার সব দোষ ছুঁড়ে ফেলে,আমার কপাল ছুঁয়ে বসো।নরম হাতে শান্ত করো আমার অনিয়মিত বুকের ওঠা-নামা।আমার অগোছালো চুলে বিলি কেটে দাও,আমি তোমার কোলেই ঘুমিয়ে ঘুমিয়ে তোমার স্বপ্ন দেখি। আজ থেকে রোজ তোমাকে আরো আরো...

🍁 #চিঠি_৯ 🍁

🍁  #চিঠি_১৩ 🍁 🌿শর্মি, 'তুই' মানে একটা বৃষ্টি ভেজা শহর,একটা শান্ত ছায়া,একটা নীলকণ্ঠ ফুলের মাঠ,একটা লাল রঙের বিকেল,একটা আগলে রাখা রাত,আর ভালোবাসার হাত।আমি হাঁটি তোর আঙ্গুল ধরে,তোকে বুকে নিয়ে দৌড়ে যাই,আবার হাঁফিয়ে গেলে-তোর কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে পড়ি,আর তুই তোর নরম হাতের আলতো ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দিস।ঘুমের ঘোরে স্বপ্ন আসে রোজ।তুই-আমি সব এক হয়ে যায়।আলাদা করতে পারিনা কিছুতেই,আসলে চাইনা।মেঘ করে আসে,বৃষ্টি নামে মুষলধারে,এক হাঁটু জল জমে ঘরের ভিতরে।আমাদের সুখ-দুঃখ,ঠিক-ভুল,রাগ-অভিমান ভেসে যায় কাগজের নৌকা হয়ে। আমার তো গল্প বলা কাজ।গল্পে-গল্পে রাত কেটে ভোর হয়ে আসে।চোখ বুজে আসে।ঘুম ভেঙে বুঝি তুই নেই।সারাদিন খুঁজে মরি।বইয়ের তাকে,হাতের সুতোয়,মানিব্যাগের হলুদ এক চিলতে কাপড়ে,ঘড়ি,টি-শার্ট,বিছানা,চাদরে-কোথাও নেই।বুকে হাত রাখি,তোকে খুঁজে পাই। আসলে আমরা ছেড়ে যাওয়ার আগে শুধু ভুলের হিসেবে খাতা ভরে ফেলি।ভালোবাসার হিসেব করার কথা ভেবেও দেখি না।রাগের কথাগুলো ধরতে গিয়ে,ভালোবাসার কথাগুলো হারিয়ে যায়।ভুল আর অপরাধের মধ্যে একটা ছোট্ট সুতোর ফারাক।আর সেটা হলো 'উদ্দেশ্য'।উদ্দেশ্য খারাপ হলে সেটা অপর...

চিঠি ৮

🌿শর্মি, 'তুই' মানে একটা বৃষ্টি ভেজা শহর,একটা শান্ত ছায়া,একটা নীলকণ্ঠ ফুলের মাঠ,একটা লাল রঙের বিকেল,একটা আগলে রাখা রাত,আর ভালোবাসার হাত।আমি হাঁটি তোর আঙ্গুল ধরে,তোকে বুকে নিয়ে দৌড়ে যাই,আবার হাঁফিয়ে গেলে-তোর কোলে মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে পড়ি,আর তুই তোর নরম হাতের আলতো ছোঁয়ায় ঘুম পাড়িয়ে দিস।ঘুমের ঘোরে স্বপ্ন আসে রোজ।তুই-আমি সব এক হয়ে যায়।আলাদা করতে পারিনা কিছুতেই,আসলে চাইনা।মেঘ করে আসে,বৃষ্টি নামে মুষলধারে,এক হাঁটু জল জমে ঘরের ভিতরে।আমাদের সুখ-দুঃখ,ঠিক-ভুল,রাগ-অভিমান ভেসে যায় কাগজের নৌকা হয়ে। আমার তো গল্প বলা কাজ।গল্পে-গল্পে রাত কেটে ভোর হয়ে আসে।চোখ বুজে আসে।ঘুম ভেঙে বুঝি তুই নেই।সারাদিন খুঁজে মরি।বইয়ের তাকে,হাতের সুতোয়,মানিব্যাগের হলুদ এক চিলতে কাপড়ে,ঘড়ি,টি-শার্ট,বিছানা,চাদরে-কোথাও নেই।বুকে হাত রাখি,তোকে খুঁজে পাই। আসলে আমরা ছেড়ে যাওয়ার আগে শুধু ভুলের হিসেবে খাতা ভরে ফেলি।ভালোবাসার হিসেব করার কথা ভেবেও দেখি না।রাগের কথাগুলো ধরতে গিয়ে,ভালোবাসার কথাগুলো হারিয়ে যায়।ভুল আর অপরাধের মধ্যে একটা ছোট্ট সুতোর ফারাক।আর সেটা হলো 'উদ্দেশ্য'।উদ্দেশ্য খারাপ হলে সেটা অপরাধ বলে।আর আমার স...

#চিঠি_৭ (কোয়ারেন্টেশন_স্পেশাল )

শর্মি, আমরা একটা আকাশের নীচেই আছি।একই সূর্য আমাদের আলো দিচ্ছে আর একটাই চাঁদ রোজ আমাদের স্বপ্ন পাঠায় মেঘলা খামে। শর্মি,যা কিছু তুই আগলে রাখিস,সজীব হয়ে ওঠে।এই যে যেমন আমি!আলতো ছোঁয়ায় রাগ থামিয়ে,বৃষ্টি নামাস!হাতের আড়ালে ছায়ায় রাখিস,ঘুমপাড়ানি গল্প বলিস! আমি তো খুব বদমেজাজি, একরোখা এক অবুঝ ছেলে।কষ্ট পেলে তোকেই কাঁদাই,আবার তোকে জড়িয়েই কান্না থামাই।আমার দেওয়া আঘাত-আঁচড়,কেমন বুক পেতে নিস!সেগুলোও নাকি তোর ভালোলাগা-ভালোবাসার ঘরবাড়ি!এমন করে কে আর রাখে,কে আর থাকে আমার সাথে?কপাল ছুঁয়ে,মেঘ সরিয়ে,নিজের গল্প নিজেই লিখিস! রোজই বলিস,থাকবি না আর আমার সাথে!ছেড়ে যাওয়ার কি অমোঘ টান!তোকে থামায়,শিবের বাবার সাধ্য নেই!আমি তো সেই শিবের চ্যালা!ঝগড়া করি,গল্প বলি,গরম মাথায় হাত বুলিয়ে,আবার তোকে ঠান্ডা করি!এখন কেমন?চারপাশে শুধু চারটে দেয়াল,মধ্যিখানে আমরা দুজন-মাঝখানে প্রায় একশ যোজন! চুপচাপ থাক।গল্প বলি?...চারপাশে দেখ,জীবন কেমন সবচেয়ে দামী!বাঁচতে হবে,থাকতে হবে,স্বপ্নধূলোয় হাঁটতে হবে!আর মাত্র কয়েকটাদিন!স্রোতের মতো হারিয়ে যাবে।জীবন আবার ব্যস্ত পায়ে,চোখ রাঙিয়ে রঙীন হবে! বলতাম না?আমরা সবাই কাঠের পুতুল!সময় নিজের ছন্দে চলে!...

চিঠি ৬

শর্মি, রোজ আমি স্বপ্ন দেখি,হঠাৎ করে তোর একটা ফোন এলো!আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই,তুই চিৎকার করে বলছিস-"আমি.... তোকে....ভালোবাসি.....","তুই..... শুধু....আমার...." "যা কিছু হয়ে যাক,তোকে আমি ছাড়ছি না","জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোর"। বিশ্বাস কর সেদিন থেকে সব ঝড় থেমে যাবে,সব মেঘ কেটে যাবে।সব শুনে হয়তো আমি কথা বলতেই পারবো না।কিন্তু,একটু সামলে হয়তো বলে উঠবো-"ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি"। আমি রোজ তোর সাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখি।ওই ভাঁজ পরে যাওয়া মুখের দিকে তাকিয়ে তখনও আমি  পাগল হয়ে যাবো।তখনও তোর চোখের মধ্যে নীল সমুদ্র খুঁজে পাবো।তখনও তুই বুকে মাথা রাখলে আমার শরীর শান্তিতে ঠান্ডা হয়ে আসবে।তখনও আমি সারাদিনের সব কথা বলার জন্য সময় খুঁজবো। আর একটু...আর একটু পথ এগিয়ে গেলেই আমাদের স্বপ্নের শহর।তোর নিজের সাম্রাজ্য।

চিঠি ৫

শর্মি,রোজ আমি ভাঙতে থাকি-নিযুত টুকরো ছড়িয়ে থাকে চারিদিকে।এপারেও ঝড় ওঠে,আছড়ে পড়ে ঢেউ।বুকভর্তি দমকা হাওয়া চেপে রেখে রাস্তা পারাপার করি প্রতিদিন-করতে হয়। প্রতিদিন যতটা পথ হাঁটিস, আমাকে ছুঁয়ে থাকিস কতোটা?রোজকারের এই চরম ব্যস্ততার দিনেও আমার হাঁকডাক খুঁজে পাস?তোর যাপনে আমি থাকি রোজ? প্রতিরাতে আমি ফুরিয়ে আসি একটু করে।চিন্তা-ভয় দলা পাকিয়ে থাকে,কিন্তু বলা হয়না-বলি না।প্রতিরাতেই বৃষ্টি নামে,আমি একলা ভিজতে থাকি-তুই জানতেও পারিস না। আমাদের আকাশ এক হবে কবে?আমি যে রোজ কয়েক পা এগিয়ে যাচ্ছি-তুই পিছিয়ে যাচ্ছিস নাতো?ধুলো ঝাড়া শেষ হলে-তাকিয়ে দেখিস আমি স্বপ্নের পসরা সাজিয়ে বসে আছি !সঠিক আকাশ চিনে ফিরে আসিস-আমি ঘুমিয়ে পড়ার আগে।

চিঠি _ ৪

চিঠি- ৪ শর্মি, আমি রোজ রাতে তোর নদীর ধার বরাবর হেঁটেছি-বহুদূর।ঢেউয়ের ওঠা-নামার আওয়াজ শুনেছি বুক দিয়ে। খুব ভয় পেলে,আমি তোকে ছুঁয়ে থাকি।কষ্টটা খুব তীক্ষ্ণ হলেও তোর আঙ্গুল ধরে থাকি।তুই জানতেও পারিস না।অবুঝ থাকার চেষ্টা চালাস রোজ। সম্পর্কে তুই দিনের হিসাব রেখেছিস।গভীরতা মেপেছিস কখনো?যে সম্পর্কে খোঁজ নেই,যে সম্পর্কে চিন্তার বাষ্প জমে না,যে সম্পর্ক ঘুম ভেঙে তোর আদুরে গলা শোনে না,যে সম্পর্কে ঘুমপাড়ানি গান নেই, যে সম্পর্কে  দিনের শেষে ক্লান্ত কপাল হাতের ছোঁয়া নেই-সেই সম্পর্ক কি আদৌ নিঃশ্বাস নেয় ,শর্মি?