চিঠি ৬



শর্মি,

রোজ আমি স্বপ্ন দেখি,হঠাৎ করে তোর একটা ফোন এলো!আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই,তুই চিৎকার করে বলছিস-"আমি.... তোকে....ভালোবাসি.....","তুই..... শুধু....আমার...."

"যা কিছু হয়ে যাক,তোকে আমি ছাড়ছি না","জীবনের শেষ দিন পর্যন্ত আমি শুধু তোর"।


বিশ্বাস কর সেদিন থেকে সব ঝড় থেমে যাবে,সব মেঘ কেটে যাবে।সব শুনে হয়তো আমি কথা বলতেই পারবো না।কিন্তু,একটু সামলে হয়তো বলে উঠবো-"ভালোবাসি...ভালোবাসি...ভালোবাসি"।


আমি রোজ তোর সাথে বুড়ো হওয়ার স্বপ্ন দেখি।ওই ভাঁজ পরে যাওয়া মুখের দিকে তাকিয়ে তখনও আমি  পাগল হয়ে যাবো।তখনও তোর চোখের মধ্যে নীল সমুদ্র খুঁজে পাবো।তখনও তুই বুকে মাথা রাখলে আমার শরীর শান্তিতে ঠান্ডা হয়ে আসবে।তখনও আমি সারাদিনের সব কথা বলার জন্য সময় খুঁজবো।


আর একটু...আর একটু পথ এগিয়ে গেলেই আমাদের স্বপ্নের শহর।তোর নিজের সাম্রাজ্য।

Comments

Popular posts from this blog

চিঠি _ ৪

#চিঠি - ২

#চিঠি_৩