চিঠি ৫



শর্মি,রোজ আমি ভাঙতে থাকি-নিযুত টুকরো ছড়িয়ে থাকে চারিদিকে।এপারেও ঝড় ওঠে,আছড়ে পড়ে ঢেউ।বুকভর্তি দমকা হাওয়া চেপে রেখে রাস্তা পারাপার করি প্রতিদিন-করতে হয়।


প্রতিদিন যতটা পথ হাঁটিস, আমাকে ছুঁয়ে থাকিস কতোটা?রোজকারের এই চরম ব্যস্ততার দিনেও আমার হাঁকডাক খুঁজে পাস?তোর যাপনে আমি থাকি রোজ?


প্রতিরাতে আমি ফুরিয়ে আসি একটু করে।চিন্তা-ভয় দলা পাকিয়ে থাকে,কিন্তু বলা হয়না-বলি না।প্রতিরাতেই বৃষ্টি নামে,আমি একলা ভিজতে থাকি-তুই জানতেও পারিস না।


আমাদের আকাশ এক হবে কবে?আমি যে রোজ কয়েক পা এগিয়ে যাচ্ছি-তুই পিছিয়ে যাচ্ছিস নাতো?ধুলো ঝাড়া শেষ হলে-তাকিয়ে দেখিস আমি স্বপ্নের পসরা সাজিয়ে বসে আছি !সঠিক আকাশ চিনে ফিরে আসিস-আমি ঘুমিয়ে পড়ার আগে।

Comments

Popular posts from this blog

চিঠি _ ৪

#চিঠি - ২

#চিঠি_৩